তিনটি জীবনের সঙ্গে সম্পর্ক একজন মানুষের। এ সম্পর্কের শেষ কোথায় তা জানতে চায় সবাই।
বেশ কিছুদিন আগে শুটিং করা ‘আমি এবং আমি’ শিরোনামের একটি খণ্ড নাটকে এমনই একটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী শারমিন জোহা শশী।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রুবায়েত মাহমুদ।
নাটকটিতে শশী তার চরিত্র নিয়ে বাংলানিউজকে বলেন, “এখানে আমার চরিত্রের নাম রিমি। গল্পের প্রথমে দেখা যায় আমাদের বিশ্ববিদ্যালয় পড়ুয়া একটা সার্কেল আছে। সেখানে দীপ্ত নামে একটি ছেলের সঙ্গে আমার সম্পর্ক থাকে। আমরা প্রায়ই একটি ক্যাফেতে আড্ডা দেই। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের অ্যাসাইনমেন্টের কাজে আমার সঙ্গে পরিচয় হয় কর্পোরেট অফিসার শিহাবের সঙ্গে। তিনি আমাকে নানাভাবে এ কাজে উপকার করে।
আমি জানতে পারি তিনি বিবাহিত। তারপরও আমি দীপ্তর সম্পর্ক ভেঙে তার সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়ে পড়ি। কিন্তু এ সম্পর্কে শিহাব, তার স্ত্রী তনিমা ও দীপ্ত জড়িয়ে পড়ে। কাহিনী মোড় নেয় অন্যদিকে। পুরো নাটকটি অনেক মজার। আশা করি দর্শকরা আমার অভিনয় পছন্দ করবে।”
রুবায়েত মাহমুদের রচনা ও পরিচালনায় টম ক্রিয়েশনস-এর ‘আমি এবং আমি’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনির খান শিমুল, নাজনিন হাসান চুমকি, শারমিন জোহা শশী, প্রীতম চৌধুরী, আদনানসহ অনেকে।
২৩ মার্চ এনটিভিতে রাত ৯টায় প্রচার হবে নাটকটি।