২৩ মার্চ, ২০১৩

উইন্ডোজ ৮ এ কপি, পেস্ট, মুভ এবং ডিলিট

মাইক্রোসফটের নতুন অপরেটিং সিস্টেম উইন্ডোজ এইট আগামী বছরের মাঝামাঝি নাগাদ রিলিজ পাবে। নতুন এই অপরেটিং সিস্টেমে কী কী পরিবর্তন আসছে সেটা নিয়ে প্রায় সবারই কমবেশি আগ্রহ আছে। মাইক্রোসফটের ডেভলপমেন্ট টিম নিয়মিতভাবে উইন্ডোজ এইটের ডেভলপমেন্ট সম্পর্কে তাদের ব্লগে আপডেট দিয়ে যাচ্ছে। সেখান থেকে দেখা যাক উইন্ডোজ এইটে স্পেসিফিক কী কী পরিবর্তন আসছে। আজকের ফোকাস থাকবে উইন্ডোজে ফাইল-ফোল্ডার সংক্রান্ত কিছু বেসিক অপারেশনের উপর। ১. উইন্ডোজ সেভেন এবং এর আগের ভার্সনগুলোতে একাধিক ফাইল-ফোল্ডার কপি/মুভ করলে সেগুলোর ট্রান্সফার প্রোগ্রেস আলাদা আলাদা উইন্ডোতে দেখাত। উইন্ডোজ এইট একাধিক ট্রান্সফার প্রোগ্রেস একই উইন্ডোতে দেখাবে। পাশাপাশি কপি/মুভ অপারেশন পজ-রিজিউম করা যাবে (গুডবাই টেরাকপি)।
২. উইন্ডোজ সেভেনে কপি/মুভ অপারেশনের সময় একাধিক ফাইলের কনফ্লিক্ট হলে প্রতিটার জন্য আলাদা আলাদা ডায়লগ বক্স দেখা যায়। উইন্ডোজ এইটে একটি ডায়লগ বক্সেই সবগুলো কনফ্লিক্ট সমাধান করা যাবে। ৩. নরমাল ডিলিট অপারেশনেরর ক্ষেত্রে কনফার্মেশন ডায়লগ ডিফল্টভাবে ডিজ্যাবল থাকবে। অর্থাৎ, কোন ফাইল সিলেক্ট করে কীবোর্ডে ডিলিট বাটন চাপলে বা রাইট ক্লিক করে ডিলিট ক্লিক করলে কোন কনফার্মেশন (ইয়েস-নো) ছাড়া সরাসরি রিসাইকেল বিনে চলে যাবে। অবশ্য Shift+Delete এর ক্ষেত্রে কনফার্মেশন দেখাবে। ৪. উইন্ডোজ এইট ইউএসবি ৩.০ সাপোর্ট করবে। ফলে ইউএসবি ৩.০ সাপোর্টেড ডিভাইসে ১০ গুণ বেশি গতিতে ফাইল ট্রান্সফার করা যাবে।