৫ জানুয়ারি, ২০১১

দখল হয়ে যাচ্ছে কক্সবাজার: সপ্তম আশ্চার্য নির্বাচনে কোটি টাকার হিসাব

দখল হয়ে যাচ্ছে বিশ্বের সর্ব বৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার। ভূমি মন্ত্রনালয় দখলদারকে উচ্ছেদ করতে পারছে না। কক্সবাজারের সাফ কবলার মালিকানায় একটি প্লটের গর্বিত মালিক হওয়ার জন্য টিভিতে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে আর অপর দিকে বিশ্বের সপ্তম আশ্চার্য নির্বাচনে কক্সবাজার ও সুন্দরবনকে ভোট দেওয়ার জন্য ব্যাপক প্রচার প্রচারনা চালানো জন্য প্রায় সোয়া কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। আর তারই ধারাবাহিকতায় প্রায় ৭০ লক্ষ টাকা ব্যায় করে দ্য নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বার্নার্ড ওয়েবারকে বাংলাদেশে আনা হচ্ছে। এ পরিকল্পনা বন ও পরিবেশ মন্ত্রণালয়ের। মঙ্গলবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।(সূত্র: অনলাইন)