৬ জানুয়ারি, ২০১১
কুয়াকাটার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন
কুয়াকাটা পর্যটনশিল্পের বিকাশে প্রধান বাধা অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। কোনোই সুব্যবস্থা নেই। পর্যটকদের আকৃষ্ট করার মতো সাগর কন্যা খ্যাত কুয়াকাটায় নানা প্রকরণ থাকলেও পর্যটকরা সেখানে যেতে আগ্রহী হন না শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থা অনুন্নত বলে।বিদেশি পর্যটকদের দৃষ্টি আকৃষ্ট করতে হলে সড়ক পথে আরো উন্নত বাস সার্ভিস দিতে হবে অথবা বিমানে যাতায়াতের সুযোগ সৃষ্টি করতে হবে। বরিশালের পর আমতলী থেকে কুয়াকাটা পর্যন্ত পুরো রাস্তাই ভাঙা। এতো ঝক্কি ঝামেলা পারি দিয়েও পর্যটকরা সেখানে যাচ্ছেন। উন্নত যোগাযোগর পাশাপাশি সড়ক নিরাপত্তা জোরদার করা প্রয়োজন।(সূত্র: অনলাইন)
