৬ জানুয়ারি, ২০১১
বেড়ে যেতে পারে সাইবার ক্রাইম
ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যার এন্ড সার্ভিস প্রোভাইডার এন্ড মাইক্রোর করা সাইবার ক্রাইমের বিরুদ্ধে গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে সাইবার অপরাধীদের নতুন করে উত্থানের বছর হতে পারে ২০১১। সময়ের সাথে অপারেটিং সিস্টেমে যেমন বৈচিত্র্য এসেছে তেমনি বেড়েছে সাইবার ক্রাইম। বিভিন্ন সফটয়্যার অপারেটিং সিস্টেমের অবকাঠামো ভাঙার জন্য সাইবার অপরাধীরাও তৈরী করেছে তাদের নিজস্ব সফটয়্যার। এ সংক্রান্ত গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয় তারা এক নতুন পদ্ধতি তৈরী করে ফেলেছে ইতিমধ্যে। পদ্ধতির নিয়ম অনুযায়ী তারা বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট চটকদার মেইল পাঠায়। যে মেইলগুলো মারাত্মক ভাইরাস ডাউনলোড করতে সাহায্য করে। ট্রেন্ড মাইক্রো নামে একটি প্রতিষ্ঠানের আরেক গবেষণায় উঠে এসেছে আরও ভয়ঙ্কর তথ্য। ৮০ শতাংশের বেশি সাইবার অপরাধীরা অন্যের সিস্টেম হ্যাক করবার জন্যই শুধু ওয়েব ব্যবহার করে। এ বছর এ ধরনের অপরাধীরা আরও সক্রিয় হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে। (সূত্র: অনলাইন)
