৭ জানুয়ারি, ২০১১

সারাদেশে তীব্র শীত: জনজীবন বিপর্যস্ত

সারাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। ঘনকুয়াশায় ঢেকে থাকছে সূর্য, আলোর স্বল্পতায় দুরপাল্লার গাড়িগুলোকে চলতে হচ্ছে ধীর গতিতে। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় উত্তর ও দক্ষিণাঞ্চলে শীতের তীব্রতা আরো বেশী। আর এ কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আরো দু-একদিন এ ধারা অব্যাহত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে। আজ ঈশ্বরদীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস আর রাজশাহীতে ছিল ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৭ ডিগ্রি সেলসিয়াস। (সূত্র: অনলাইন)