১৬ জানুয়ারি, ২০১১

দক্ষিণ সুদান: নতুন রাষ্ট্রের পক্ষে ৯৭ শতাংশ ভোট

সপ্তাহব্যাপী গণভোট গ্রহণ শেষে প্রাথমিক ফল প্রকাশ করা হয়েছে দক্ষিণ সুদানের, এতে নতুন রাষ্ট্রের পক্ষে ৯৭ শতাংশ ভোট পড়েছে। এ বছরের ৯ জুলাই দক্ষিণ সুদান একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে। দক্ষিণ সুদানের নিজস্ব পতাকা নির্বাচন করা হচ্ছে, জাতীয় সঙ্গীত ও নির্বাচন করা হচ্ছে।  পতাকা ও জাতীয় সংগীত আলাদা হলেও রাষ্ট্রীয় নাম দক্ষিণ সুদান-ই থাকবে। এ গণভোট গ্রহণের ফলে সুদানে দীর্ঘ ২১ বছরের গৃহযুদ্ধের সমাপ্তি হতে যাচ্ছে। উত্তর ও দক্ষিণ সুদানের দ্বন্দ্বের অবসান ঘটাতে ২০০৫ সালে এ গণভোটের চুক্তি হয়। সুদানের উত্তরাঞ্চল মুসলিম অধ্যুসিত হলেও দক্ষিণে কট্টর খ্রিস্টান সম্প্রদায়ের বসতি। (সূত্র: অনলাইন)