১৮ জানুয়ারি, ২০১১

জামিন পেলেন ড.ইউনুস

মাত্র পাঁচ হাজার টাকা জামানতে মানহানি মামলায় জামিন নিলেন ইউনূস। মঙ্গলবার সকাল ১১টায় ময়মনসিংহের ১নং আমলী আদালতে হাজির হয়ে তিনি জামিন নেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোজিনা খান ফৌজদারী কার্যবিধির ২০৫ ধারায় ৫ হাজার টাকা জামানতে তার জামিন মঞ্জুর করেন। আগামী ২০ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। রাজনীতিকদের সম্পর্কে অশালীন মন্তব্য করায় এই মানহানি মামলা দায়ের করেন জেলা জাসদের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম চুন্নু ময়মনসিংহ আদালতে ২০০৭ সালে। মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১৭ জানুয়ারি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূস ব্যাংকের সদর দপ্তরে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘বাংলাদেশের রাজনীতিকরা কেবল অর্থের জন্য রাজনীতি করেন। এখানে কোনো আর্দশের ব্যাপার নেই’। যা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। (সূত্র: অনলাইন)