১৮ জানুয়ারি, ২০১১

মন খারাপ দিবস

দিনটাকে বলা হয় ব্লু মানডে। আর কষ্টের চিহ্ণ হচ্ছে ব্লু বা নীল। জানুয়ারি মাসের তৃতীয় সোমবার ব্রিটেনবাসীর কাছে বছরের সবচেয়ে হাতাশার দিন।
এই দিনটিকে এমন একটি দিন হিসেবে বেছে নেওয়ার কারণ হচ্ছে, বড়দিন পরবর্তী ঋণের বোঝা, নতুন বছরে অঙ্গীকার পালনে ব্যর্থতা, গ্রীষ্মের আরামপ্রদ উষ্ণতাকে ‘দূর পরবাসে’ পাঠিয়ে ব্রিটেনের বাজে আবহাওয়া সব মিলিয়ে হতাশার দিন। নীল কষ্টের হতাশা থেকে মুক্তি দিতে অ্যাকশন এইড লন্ডনের ফিন্সবারি এভিনিউ স্কয়ারে আয়োজন করেছে হ্যাপি বাবল। এই দিন মজার মজার অনেক কিছু বিনামূল্যে সোমবার সকাল ৭ টা থেকে সন্ধা ৭ টা পর্যন্ত উপস্থিত দর্শনার্থীদের মধ্যে বিতরণ করা হয়। (সূত্র: অনলাইন)