২৬ জানুয়ারি, ২০১১

ড. ইউনুসের শক্তি দইয়ে ভেজাল

ড. ইউনুসের ‘শক্তি দই’য়ে ভেজাল এই অভিযোগে দায়ের করা মামলায় বৃহস্পতিবার ঢাকা সিটি কর্পোরশনের খাদ্য আদালতে হাজির হবেন গ্রামীণব্যাংকের কর্ণধার ড. মুহাম্মদ ইউনূস। সূত্র জানায়, ডিসিসি’র পরীক্ষাগারে শক্তিদই পরীক্ষা করে তাতে ভেজাল পাওয়ার পর গত ২৭ ডিসেম্বর বিষয়টি  কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগকে জানানো হয়। পরে গত ১০ জানুয়ারি এটি মামলা আকারে ডিসিসির খাদ্য আদালতে আসে। গ্রামীণব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মুহাম্মদ ইউনূস দরিদ্রের জন্য পুষ্টি সরবরাহের নামে ফরাসি প্রতিষ্ঠান ডানোনের সঙ্গে ‘শক্তি দই’ নামে এ দইটি বাজারজাত করছে, যে দইটি শিশুদের দই হিসেবে অধিক পরিচিত। এর আগে পুষ্টিমানের মিথ্যা তথ্য দিয়ে দই বাজারে ছাড়ার অভিযোগে গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে ফরাসি ডানোন কোম্পানিটি বড় ধরনের জরিমানাও দেয়। ‘গ্রামীণ-ডানোন’ নামের এই যৌথ উদ্যোগটিকে গ্রামীণ ফাউন্ডেশন তার ওয়েব সাইটে একটি সামাজিক ব্যবসা-উদ্যোগ বলে উল্লেখ করেছে। (সূত্র: অনলাইন)