২৬ জানুয়ারি, ২০১১

মহাবিশ্বে আমরা একদম একা

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী ড. হাওয়ার্ড স্মিথ দাবি করে বলেছেন, ‘এই মহাবিশ্বে আমরা একদম একা’। তিনি দাবি করেন, ‘পৃথিবীর অন্য গ্রহে এমন কোনো বুদ্ধিমান প্রাণী নেই যাদের সঙ্গে আমাদের (মানুষের) তুলনা করা যায়।’ অর্থাৎ মানবসদৃশ আর কোনো বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব নেই কোথাও। এর আগে স্টিফেন হকিং বলেছিলেন, আরও লক্ষ কোটি গ্যালাক্সি থাকার কারণে এটা অনুমান অত্যন্ত যৌক্তিক যে, অন্য কোথায় প্রাণের অস্তিত্ব রয়েছে। সাম্প্রতিককালে ইউনিভার্সিটি অব লন্ডনের গবেষকরা বলেন, প্রায় ৪০ হাজার গ্রহে এলিয়েনের অস্তিত্ব রয়েছে। (সূত্র: অনলাইন)