শক্তি দইয়ে ভেজালের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন গ্রামীণ ব্যাংকের কর্ণধার নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকালে ঢাকা সিটি করপোরেশনের খাদ্য আদালতে সশরীরে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত ১০ হাজার টাকায় মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। সকাল ১১টার দিকে ইউনূস নগর ভবনে হাজির হন। ইউনূসের সঙ্গে ছিলেন ব্যারিস্টার সারা হোসেনসহ ১০ আইনজীবী। দুপুর ১২ টায় শুনানী শুরু হয়।
ইউনূসের সঙ্গে ছিলেন মামলার অপর দুই আসামি শক্তি দইয়ের বিক্রেতা আমেনা এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ তুষার ও আফসার এন্টারপ্রাইজের মালিক আবুল কাশেম। ৪৫ মিনিটের শুনানীতে ড. ইউনূস আদালতের কাছে জামিন ও মামলা থেকে অব্যাহতির প্রার্থনা করেন। আদালত শুনানি নিয়ে ড. ইউনূসকে ১০ হাজার টাকা মুচলেকায় জামিন দেন।