৯ ফেব্রুয়ারি, ২০১১

দেশে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটছে- ড. মিজানুর রহমান

এখনো বাংলাদেশে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। কোন সভ্য রাষ্ট্রে এ ধরনের মৃত্যুর ঘটনা কাম্য হতে পারে না বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত দুই দিনব্যাপী কমনওয়েলথ রিজিওনাল সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। (সূত্র: অনলাইন)