ব্যাটারী চালিত তিন চাকার অটোরিকশা নিয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের মাথাব্যথা শুরু হয়েছে। পরিবেশ বান্ধব এই বাহনটি সারাদেশেই সব শহরেই চলছে হরহামেশা। বিদ্যুৎ বিভাগ মনে করছে ইজি বাইকের জন্য প্রতিদিন প্রায় অতিরিক্ত ৩শ থেকে ৪শ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে, তবে এই পরিসংখ্যান একবারেই হাত আন্দাজে। বিদ্যুৎ সাশ্রয়ের কথা বলে পরিবেশ বন্ধব এই তিন চাকার অটো রিকশাগুলো হঠাৎ করে বন্ধ করে দিলে তাতে দেশের প্রচুর সংখ্যক মানুষ বেকার হয়ে যাবে। তবে বিদ্যুৎ মন্ত্রণালয় চাইছে ইজি বাইকের ব্যাটারি চার্জের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দিতে। যাতে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময় জাতীয় গ্রিডের ওপর হঠাৎ চাপ বেড়ে না যায়। কারণ, সেচ এবং গ্রীষ্ম মৌসুমের কারণে সামনে বিদ্যুতের চাহিদা বেড়ে যাবে। এ সময় ইজিবাইক চার্জের জন্য আরো বিদ্যুৎ সংকট দেখা দেবে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আরো অনেক পদক্ষেপ নেওয়া যেতে পারে, তবুও বাংলাদেশে একমাত্র পরিবেশ বান্ধব ব্যাটারী চালিত এই অটো রিকশাগুলো যেন বন্ধ করা না হয় সে বিষয়ে সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষ সু দৃষ্টি দেবেন বলে সচেতন মহল মনে করনে। (সূত্র: অনলাইন)
