২৪ ফেব্রুয়ারি, ২০১১

মরণোত্তর ফেইসবুক


বলতে গেলে ফেইসবুক এখন একটি ভার্চুয়াল রাষ্ট্র। যে রাষ্ট্রের বর্তমান জনসংখ্যা প্রায় ৭০ কোটি। আর এই বিশাল জনগোষ্ঠির ফেইসবুক  রাষ্ট্রের কোন নাগরিকের মৃত্যু হলে তাকে স্মরণ করে রাখবে ফেইসবুক কর্তৃপক্ষ। এমন কি বন্ধুরা তার জন্য ভার্চুয়াল স্মরণ সভারও আয়োজন করতে পারবেন ফেইসবুকের পাতায়। ‘মেমোরিয়ালাইজ’ নামে একটি প্রোফাইল অপশন চালু করার ঘোষণা দিয়েছে ফেইসবুক। কর্তৃপক্ষ জানিয়েছে ‘যখন কেউ আমাদের ছেড়ে চলে যায়, তখন সাথে যায় শুধু তার শরীর; কিন্তু তাদের স্মৃতি থেকে যায় সোশ্যাল নেটওয়ার্ক জুড়ে। এ বাস্তবতার বহিঃপ্রকাশই হলো আমাদের মেমোরিয়ালাইজড অপশন প্রোফাইল। এখানে মৃত সদস্যর ব্যাপারে বন্ধুরা তাদের বিভিন্ন স্মৃতি এবং কথা শেয়ার করতে পারবেন।’ মেমোরিয়ালাইজড অ্যাকাউন্টসে প্রাইভেসি সেটিংস যোগ করা থাকবে, যার ফলে শুধুমাত্র মৃতের বন্ধুরাই এই অ্যাকাউন্টটি ওপেন করতে এবং সার্চ করতে পারবেন। ফেইসবুক কর্তৃপক্ষ আরো জানিয়েছেন ‘রিমাইন্ডার নামে আরো একটি সার্ভিস যোগ করা হয়েছে। 'অনেক সময় দেখা গেছে বিভিন্ন ব্যস্ততা কিংবা নানা ঝামেলার কারণে বেশির ভাগ বন্ধু এবং আত্মীয়রা মৃত মানুষটির কথা হয়তো ভুলেই যান। ফেসবুকের এই রিমাইন্ডার অপশনটি বন্ধু সহ আত্মীয়দের মৃত ব্যক্তির কথা সময়ে সময়ে মনে করিয়ে দেবে।’(সূত্র: অনলাইন)