২৪ ফেব্রুয়ারি, ২০১১

পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন: রাশিয়ার সাথে চুক্তি স্বাক্ষর

পাবনা জেলার রূপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অংশ হিসেবে রাশিয়ার সঙ্গে পারমাণবিক চুল্লি স্থাপনের জন্য প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে সরকার। বৃহস্পতিবার পরমাণু শক্তি কমিশনের মিলনায়তনে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আবদুর রব হাওলাদার এবং রাশিয়ার পক্ষে রাষ্ট্রীয় পরমাণু সংস্থার উপ-মহাপরিচালক নিকোলাই এস্পাকি নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। (সূত্র: অনলাইন)