লিবিয়ায় গাদ্দাফি পতনের চলমান আন্দোলনে অনেক বেসামরিক ব্যক্তির প্রাণহানীতে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব নেতৃবৃন্দ। উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও। শনিবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে তিনি বলেছেন মোয়াম্মার গাদ্দাফিকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে। কারন ‘গাদ্দাফি নিজ দেশের জনগণের উপর হামলা চালিয়েছেন। আর এজন্যই গাদ্দাফি ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছেন’। ওবামা বলেন, একজন নেতার জনগণের বিক্ষোভের পর ক্ষমতা আকড়ে থাকা ঠিক নয়। তার উচিৎ দেশের জনগণের অধিকারের প্রতি সম্মান দেখিয়ে ক্ষমতা ত্যাগ করা। (সূত্র: অনলাইন)
