২৬ ফেব্রুয়ারি, ২০১১

প্রধান বিচারপতির মুসলমানিত্ব নিয়ে সন্দেহ আমিনীর

প্রধান বিচারপতি মুসলমান কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী। প্রধান বিচারপতি শান্তির জন্য মা দুর্গা দরকার বলে তিনি মন্তব্য করেছেন। আমিনী আইন মন্ত্রী, শিক্ষা মন্ত্রী এবং কবীর চৌধুরীকে নাস্তিক বলে মন্তব্য করেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন ফতোয়া নিষিদ্ধ হলে দেশে আগুন জ্বলবে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'ফতোয়া: বর্তমান প্রেক্ষাপট' শীর্ষক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। আমিনী আরো বলেন, কোরআন-হাদীসের বিরুদ্ধে রায় দেয়ার কোন অধিকার আদালতের নেই। ফতোয়ার বিরোধিতা করার অর্থ আল্লাহর সাথে বিরোধিতা করা। ফতোয়া নিষিদ্ধ করা হলে প্রয়োজনে লক্ষ লক্ষ আলেম (!) রাস্তায় নামবে। (সূত্র: অনলাইন)