২৭ ফেব্রুয়ারি, ২০১১

স্কুলে ঢুকে শিক্ষিকাকে কুপিয়ে হত্যা

বিদ্যালয়ের মধ্যে ঢুকে শিক্ষিকাকে ছাত্র/ছাত্রীদের সামনে হত্যা করেছে সন্ত্রাসীরা। পাবনা জেলার আতাইকুলা থানায় অবস্থিত  ভুলবাড়িয়া ইউনিয়নের ভায়নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার দুপুরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। সন্ত্রাসীরা বিদ্যালয়ের মধ্যে ঢুকে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। নিহত শিক্ষিকার নাম আরিফা বেগম (২৫) সে একই থানার চকবাড়িয়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। বরাবরের মতো এ হত্যাকাণ্ডের কারণ জানতে পারেনি পুলিশ। আতাইকুলা থানার ওসি হাবিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, "বেলা ১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী বিদ্যালয়ে ঢুকে আরিফাকে উপর্যুপরি কোপায় এবং এক পর্যায়ে গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।" সন্ত্রাসীদের এই তান্ডব চালানোর সময় পুরো স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা প্রাণভয়ে দিগবিদিক ছোটে বলে স্থানীয়রা জানায়। (সূত্র: অনলাইন)