২৮ ফেব্রুয়ারি, ২০১১

সেরা চলচিত্র হিসেবে অস্কার পুরস্কার পেয়েছে 'দি কিংস স্পিচ'

'দি কিংস স্পিচ' ২০১১ সালের সেরা চলচিত্র হিসেবে অস্কার পুরস্কার পেয়েছে। চলচিত্রটি সেরা পরিচালক ও সেরা অভিনেতা সহ মোট ৪টি ক্যাটাগরীতে পুরস্কার অর্জন করে। ছবিটিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার লাভ করেন কলিন ফোর্থ। এছাড়া শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন টম হোপার ছবিটির জন্য। যুক্তরাষ্ট্রের লস আ্যঞ্জেলসের বিখ্যাত কোডাক থিয়েটারে কিংবদন্তি চলচিত্র পরিচালক স্টিফেন স্পিলবার্গ সেরা চলচিত্রের নাম ঘোষণা করেন।
অভিনেত্রী হিসেবে অস্কার পেয়েছেন নাতালি পোর্টম্যান, দ্য বস্নাক সোয়ান সিনেমার অনবদ্য অভিনয়ের জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়। সেরা সহ-অভিনেতা ক্রিশ্চিয়ান বেল (দি ফাইটার) এবং সেরা সহ-অভিনেত্রী হয়েছেন মিসেল লিও ( দি ফাইটার)। ব্রিটিশ চলচ্চিত্র দি কিংস স্পিচ অরিজিনাল স্ক্রিনপ্লে অ্যাওয়ার্ড, টয় স্টোরি থ্রি বেস্ট এনিমেটেড ফিচার ফ্লিম অ্যাওয়ার্ড, দি লস্ট থিং সর্ট এনিমেটেড ফ্লিম, দি সোসাল নেটওয়ার্ক বেস্ট অ্যাডাপ্টটেড স্ক্রিনপ্লে পুরষ্কার লাভ করে। (সূত্র: অনলাইন)