পাবনার আতাইকুলা থানার ভায়না নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষে ঢুকে অত্র স্কুলের সহকারী শিক্ষিকা আরিফা বেগমকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার সকালে পাবনার এ.হামিদ রোডে মানব বন্ধন করেছে বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, পাবনা শাখা। উল্লেখ্য গত রোববার দুপুরে উক্ত স্কুলের শ্রেণী কক্ষের মধ্যে ঢুকে কুপিয়ে হত্যা নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যেতে স্বক্ষম হয়। বিষয়টি সরেজমিনে পরিদর্শনের জন্য এবং স্থানীয় লোকদের সাথে মতবিনিময়ের জন্য প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফছারুল আমীন আজ পাবনায় যাচ্ছেন। (ডেস্ক)
