১ ফেব্রুয়ারি, ২০১১

সাতারে ২২টি স্বর্ণ জয়ী আরিফার আত্মহত্যা

জুনিয়র সাঁতারে ২২টি স্বর্ণ ও ৪টি রৌপ্যজয়ী আরিফা আক্তার (১৪) আত্মহনন করেছে। সে সোমবার রাতে তার নিজ বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা খয়েরপুর গ্রামে বিষপান করে আত্মহত্যা করে। বাবা-মায়ের ওপর অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে বলে জানাগেছে। সোমবার রাত ৯টার দিকে আরিফা তার নিজ বাড়িতে তুচ্ছ বিষয় নিয়ে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে ঘরের দরজা বন্ধ করে কোনো এক সময় বিষ পান করে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। মঙ্গলবার সকাল ৯টায় তার দাফন সম্পন্ন হয়। আরিফা আক্তার ২০০৪ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় জুনিয়র ন্যাশনাল টিমে সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে ২২টি স্বর্ণ ও ৪টি রৌপ্য অর্জন করে। (সূত্র: অনলাইন)