৩০ জানুয়ারি, ২০১১

মিশরে চলমান বিক্ষোভ: নিদর্শন লুট

হোসনে মোবারকের মিশরে বর্তমানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে অরাজকতার সুযোগে ক্ষোয়া গেছে প্রায় ২ হাজার বছরের পুরনো মূল্যবান নিদর্শন সমুহ। হামলাকারীরা ২টি প্রাচীন মমিও ধ্বংস করে রেখে যায়। শনিবার রাজধানী কায়রোর ন্যাশনাল মিউজিয়াম এ ঘটনা ঘটে। পর্যাপ্ত পুলিশ ও সেনা সদস্যদের কড়া পাহারা মধ্যেও এ ঘটনা ঘটে। এ সময় সেনা সদস্যরা মিউজিয়ামটির পাহারার দায়িত্বে ছিল, কিন্তু হামলাকারীরা অতর্কিত আক্রমণ চালিয়ে মিউজিয়ামে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় প্রাচীন মিশরীয় ফারাও তুটানখামেনের স্বর্ণের মুখোশ, মমিসহ বেশকিছু মূল্যবান নিদর্শন লুট হয়ে যায়। কায়রোয় জেল ভেঙে ১ হাজার আসামি পালিয়ে গেছে বলেও খবর পাওয়া গেছে। (সূত্র: অনলাইন)