লিবিয়া থেকে কয়েক দফায় বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে। লিবিয়ায় চলমান বিক্ষোভে অনিশ্চয়তার মুখে পরেছে সে দেশে বসবাসকারী বহু বিদেশী নাগরিক। এ পর্যন্ত বাংলাদেশের ১২৫ জন নাগরিককে ফিরিয়ে আনা হয়েছে। আজ বুধবার পৃথক ৩ ফ্লাইটে লিবিয়া থেকে ফিরিয়ে আনা হচ্ছে আরো ৪১০ জনকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। লিবিয়ায় গাদ্দাফি সরকারের পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন থেকে বিক্ষোভ চলে আসছে। সাম্প্রতিক সময়ে এ বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। এতে বাংলাদেশসহ দেশটিতে কর্মরত বিভিন্ন দেশের হাজার হাজার নাগরিক আটকা পড়ে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত লিবিয়ায় কর্মরত তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়।(সূত্র: অনলাইন)
