২ মার্চ, ২০১১

পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে মন্ত্রী নিহত

আজ বুধবার ইসলামাবাদে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে পাকিস্তানের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শাহবাজ ভাট্টিকে হত্যা করেছে।  সন্ত্রাসীরা তাকে বহনকারী গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। গুরুত্বর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। ইসলামাবাদ পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, বাড়ি থেকে বের হওয়ার পথে শাহবাজ ভাট্টির গাড়িতে গুলি করা হয়। বেশকিছু দিন থেকেই ভাট্টিকে প্রাণনাশের হুমকি দিয়েছে আসছিল উগ্রপন্থীরা। (সূত্র: দ্য ডেইলি ডন)