৮ মার্চ, ২০১১

আন্তর্জাতিক নারী দিবস আজ

পুরুষ দিবস হিসেবে আলাদা কোন দিবস না থাকলেও, আলাদা করে পালন করা হয় আন্তির্জাতিক নারী দিবস। প্রতি বছরের মতো ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হচ্ছে আজ। ১৯১০ সালে কোপেনহেগেনে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলনে জার্মান সমাজতান্ত্রিক আন্দোলনের নেত্রী ক্লারা জেটকিনের প্রস্তাব অনুসারে ঐতিহাসিক ভাবে ৮ মার্চকে বিশ্ব নারী দিবস হিসেবে ঘোষণা করা হয়। নারীকে পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্বের দরবারে পুরুষের সমতুল্য ও নারীর অবস্থানকে আরো জোরালো করার উদ্দেশ্যেই দিবসটি পালন করা হয়। এবারের নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে- 'শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি ও বিজ্ঞানে নারী-পুরুষের সমতা: প্রশস্ত করে নারীর শোভনীয় কাজের দুয়ার'। (সূত্র: অনলাইন)