আগামী ১১ মার্চ লন্ডনের সিটি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘কট ইন মাইক্রো ডেট’ (ক্ষুদ্রঋণের ফাঁদে)-এর প্রিমিয়ার শো । সোমবার সিটি ইউনিভার্সিটিতে ‘অনুসন্ধানী চলচ্চিত্র সপ্তাহ’ নামের অনুষ্ঠানটি শুরু হয়েছে, চলবে ১২ মার্চ পর্যন্ত। আর ১১ মার্চ দেখানো হবে গ্রামীন ব্যাংকের ক্ষুদ্রঋণের ফাদেঁ প্রামান্যচিত্রটি। এর আগে ‘কট ইন মাইক্রো ডেট’ (ক্ষুদ্রঋণের ফাঁদে) নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রদর্শিত হয়। এরপর দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে গ্রামীণ ফোনের প্রতিষ্ঠাতা নোবেল শান্তি পুরস্কার জয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্যাপক সমালোচনামূলক লেখালেখি হয়। চলচ্চিত্রটিতে ক্ষুদ্রঋণ ব্যবস্থা নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন তুলে ধরা হয়েছে। প্রামাণ্যচিত্রটির এক স্থানে গ্রামীণ ব্যাংকের জন্য দাতাগোষ্ঠীর দেওয়া অর্থ অন্য প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে সরিয়ে ফেলার প্রামাণিক তথ্য দেওয়া হয়েছে।(সূত্র: অনলাইন)
