ভালোবাসা শ্রদ্ধায় সারা বিশ্বে পালিত হচ্ছে 'মা' দিবস। ভিন্ন দেশে ভিন্ন ভাষায় নানা আয়োজনে ব্যস্ত সবাই 'মা দিবসে। প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী মা দিবস পালিত হয়। আজ থেকে প্রায় দেড়শ' বছর আগের ইতিহাস, মা দিবস পালনের ইতিহাস। প্রতি রোববারে অ্যানা জারভিস নিজের প্রতিষ্ঠিত সানডে স্কুলে বাচ্চাদের বাইবেল পাঠ করে শুনাতেন। অ্যানা জারভিসের মা ছিলোনা। বাচ্চাদের দিকে তাকিয়ে এদের মুখাবয়বে খুঁজে পেতেন নিজ মায়ের মুখ। ভালবাসা আর শ্রদ্ধায় বিনম্র হতে ইচ্ছে করতো মায়ের প্রতি। এ বোধ থেকেই ১৯০৫ সালে মাকে ভালবাসা ও সম্মান জানাতে প্রবর্তন করেন মাদার্স ডে বা মা দিবসের। (সূত্র: অনলাইন)
