পাবনায় ভূমিষ্ঠ হয়েছে দু'মাথা তিন পা বিশিষ্ট একটি কন্যা সন্তান। শুক্রবার সন্ধ্যার দিকে পাবনা শহরের দিপা ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে এই অস্বাভাবিক শিশুটির জন্ম হয়। শিশুটির মা হামিদা খাতুন এবং বাবা শাহজাহান আলী। অস্ত্রোপচার করেন পাবনা শহরের গাইনি বিশেজ্ঞ ডা. পপি। তিনি জানান, ভূমিষ্ঠ শিশুটি কন্যা সন্তান। তার শরীরে দু'টি মাথা, তিনটি পা রয়েছে। তবে ডা. পপি জানান, হয়তো শিশুটি বাঁচবে না। শিশুটির মা সু্স্থ্ রয়েছেন। হামিদা খাতুন পাবনার বেড়া উপজেলার হাটুরিয়ার নয়নপুর গ্রামের বাসিন্দা। (সূত্র: অনলাইন)
