৬৪ তম কান চলচ্চিত্র উৎসবে বিশ্ব-নন্দিত তারকাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে । চলচ্চিত্রের এই উৎসবে সারা বিশ্বের তারকাদের উপস্থিতি চোখে পড়ার মতো। এবারের কান চলচ্চিত্র উৎসবে এরই মধ্যে যোগ দিয়েছেন ঐশ্বরিয়া রাই। উৎসব উদ্বোধনী দিনেই কান উৎসবে যোগ দিয়েছেন তিনি। একটি গাউন পড়ে উৎসবে যোগ দিয়ে সবার নজর কেড়েছেন সাবেক এই বিশ্ব সুন্দরী। এবারের কান চলচ্চিত্র উৎসবকে এক কথায় তিনি ‘অসাধারণ’ বলে উল্লেখ করেছেন।(সূত্র: অনলাইন)
