১১ মে, ২০১১

বিচারপতি মোজাম্মেল হোসেন নতুন প্রধান বিচারপতি

বিচারপতি মোজাম্মেল হোসেনকে নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। বুধবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী ১৭ মে অবসরে যাবেন বর্তমান প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। ১৮ মে নতুন প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের শপথ নেবেন। মো. মোজাম্মেল হোসেন দেশের ২০তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি এবিএম খায়রুল হকের স্থলাভিষিক্ত হবেন। (সূত্র: অনলাইন)