৯ মে, ২০১১

র‌্যাবের গুলিতে পা হারানো লিমন মুক্ত

বিনা দোষে র‌্যাবের গুলিতে পা হারানো লিমন অবশেষে জামিনে মুক্তি পেয়েছে আজ। লিমন তার ৪৮ দিনের বন্দিদশা থেকে মুক্ত হয়ে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাইরে আসে। সোমবার কারাগারে 'ছাড়পত্র' পৌঁছুলে লিমনের জামিনের বিষয়টি নিশ্চিত হয়। ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের জামিন মঞ্জুরের আদেশের কপি ঝালকাঠি কেন্দ্রীয় কারাগারে পৌঁছে দুপুরের পরে। সেখানকার আনুষ্ঠানিকতার পর তা বরিশাল কারাগার হয়ে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট রেজা তারিক আহমেদ আজ সোমবার দুপুরে ২০ হাজার টাকা মুচলেকায় লিমনের জামিন মঞ্জুর করেন। বিচারক রেজা তারিক আহমেদ দুপুরে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ২০ হাজার টাকার বন্ডে জামিনের আদেশ দেন। পাশাপাশি হাইকোর্ট থেকে অন্তর্বর্র্তীকালীন জামিনের আদেশের সার্টিফাইড কপিও আদালতে জমা দেয়া হয়। লিমনের পক্ষে আইনজীবী হিসেবে এডভোকেট মানিক লাল আচার্য ও লিমনের মা হেনোয়ারা বেগম স্থানীয় জামিনদার নিযুক্ত হন। গত ২৩ মার্চ বিকেলে ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়ায় র‌্যাবের গুলিতে লিমন মারাত্মক আহত হয়। এতে লিমনের বাম পা কেটে ফেলতে হয়। (সূত্র: অনলাইন)