মঙ্গলবার রাত ১২টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে থেকে এবিসি রেডিও'র একটি মাইক্রোবাস ছিনতাই হয়েছে। ছিনতাইকারীরা চালককে মারধর করে হাত-মুখ বেধে বিজয় সারনি ফ্লাইওভারের কাছে ফেলে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়। মাইক্রোবাস চালক মিজান (৩০) জানায়, মিরপর ১০ নম্বরে এবিসি রেডিও'র স্টাফদের নামিয়ে দিয়ে ফেরত আসার সময় ওই স্থানে একটি সাদা রঙের প্রাইভেট কার হঠাৎ সামনে এসে গতিরোধ করে। এ সময় ওই প্রাইভেট কারের ৩/৪ জন আরোহী নেমে এসে জোরপূর্বক মাইক্রোতে এসে নিয়ন্ত্রণ নেয় এবং তাকে মারধর করে হাত-মুখ বেঁধে বিজয় স্মরণী ফ্লাইওভারে কাছে ফেলে রেখে গাড়ি নিয়ে চলে যায়। এ ঘটনায় এবিসি কর্তৃপক্ষ কাফরুল থানায় একটি মামলা দয়ের করেন। (সূত্র: অনলাইন)
