৩ জানুয়ারি, ২০১১

মৃত পাখির বৃষ্টি

গত শুক্রবার রাতে আকাশ থেকে হঠাৎ করে অনেকগুলো মৃত পাখি পড়েছে। যুক্তরাষ্ট্রের আরকানসের বিবি শহরে কাছাকাছি একটি যায়গায় এ ঘটনা ঘটে। আরকানস গেম অ্যান্ড ফিশ কমিশন জানিয়েছে, প্রায় এক বর্গ কিলোমিটার এলাকাজুড়ে এই মৃত পাখি বর্ষণ হয়। আরকানসের আশপাশের এলাকা পর্যবেক্ষণ করে দেখা গেছে, ওই এলাকার বাইরে কোন মৃত পাখি ছিল না। কমিশনের পক্ষীবিদ ক্যারেন রোয়ি বলেন, সম্ভবত বজ্রপাত বা অতি-উচ্চতায় শিলাবৃষ্টির আঘাতে ওই পাখির ঝাঁকের মৃত্যু হয়েছে। তবে সুনির্দিষ্ট কারণ জানার চেষ্টা করছেন কর্মকর্তারা। (সূত্র: এবিসি নিউজ অনলাইন)