৩ জানুয়ারি, ২০১১
রবীন্দ্রসংগীত শিল্পী সূচিত্রা মিত্রের জীবনাবসান
দীর্ঘ ৬ মাস ধরে অসুস্থ্য থাকার পর প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী সূচিত্রা মিত্র সোমবার দুপুরে কলকাতায় গড়িয়াহাটের তার নিজ বাড়িতে পরলোকে গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। ১৯২৪ সালের ১৯ সেপ্টেম্বর তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। পড়াশুনা করার জন্য তিনি বিশ্বভারতীতে যান। কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের কাছে কিছু দিন তিনি গানের তালিম নিয়েছিলেন। ভারত সরকার তাকে ১৯৭৩ সালে পদ্মশ্রী সম্মননা প্রদান করে। দেশে বিদেশে বহু সম্মানে ভূষিত হয়েছেন তিনি। দীর্ঘ দিন ধরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগের প্রধান ছিলেন। সমান ভাবে তিনি দক্ষ ছিলেন রবীন্দ্র নৃত্যনাট্যেও। চলচ্চিত্র‘দহন’-এ অভিনয় করেছিলেন সূচিত্রা মিত্র। (সূত্র: অনলাইন)
