২ জানুয়ারি, ২০১১

অনলাইনে রক্তদাতাদের তথ্য

রক্তের প্রয়োজন হতে পারে যে সবারই। সঠিক সময়ে রক্ত না পাওয়ায় অনেককেই বিপদে পড়তে হয়। অনেক চিকিৎসায় তাৎক্ষণিক রক্তের প্রয়োজন হয়। জরুরী চিকিৎসার সময় রোগীর রক্ত নিশ্চিত করার উদ্দেশ্যে ৬৪টি জেলার জন্য ভিন্ন ভিন্ন রক্তদাতাদের ডিজিটাল তথ্য ভান্ডার তৈরি করা হচ্ছে। আগ্রহী রক্তদাতারা http://blood.com.bd/ এ ওয়েবসাইটে গিয়ে নিজেদের তথ্য পূরণ করে এ পরিবারের সদস্য হতে পারেন। দিতে পারেন রক্ত। এছাড়াও যে কেউ ডোনারদেরকে তার কোন সময়ে রক্তের প্রয়োজন তা অগ্রিম জানিয়ে রাখতে পারবেন এ তথ্য ভান্ডারের মাধ্যমে। এ সাইটে রক্তদাতারা নিজেদের তথ্য নিজেরাই আপডেট করতে পারবেন। রক্তদাতার ফোন নম্বর, ইমেইল এড্রেস থাকবে সাইটটিতে। (সূত্র: অনলাইন)