১১ জানুয়ারি, ২০১১
অতি ক্ষুদ্র একটি গ্রহের সন্ধান
নাসা সৌরজগতের বাইরে অতি ক্ষুদ্র একটি গ্রহের সন্ধান পেয়েছে। পৃথিবীর মতো একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে পর্বতময় ওই গ্রহটি। নতুন সন্ধানকৃত গ্রহের তাপমাত্রা অতিমাত্রায় বেশি হওয়ায় সেখানে কোন প্রাণের অস্তিত্ব থাকার কথা নয়। সোমবার মহাকাশ সংস্থাটি এ তথ্য জানায়। সৌরজগতের বাইরে এ পর্যন্ত আবিস্কৃত গ্রহগুলোর মধ্যে সবচেয়ে ছোট এই গ্রহটি। নাসার কেপলার মহকাশযান গ্রহটি শনাক্ত করে ফলে অতি ক্ষুদ্র এই গ্রহটির নাম রাখা হয়েছে কেপলার-১০বি। এটি পৃথিবীর ১ দশমিক ৪ ভাগ এবং একটি নক্ষত্রকে কেন্দ্র করে একদিনেরও বেশি সময়ে একবার ঘুরে আসে। নাসার বিজ্ঞানী জানান, কেপলার-১০বি যে বাসযোগ্য নয় তা আমরা নির্ধারণ করতে পেরেছি। গ্রহটির দিনের তাপমাত্রা ২ হাজার ৫০০ ফারেনহাইটের চেয়েও বেশি। এই তাপমাত্রা লোহা গলিয়ে দেয়। পৃথিবীর মতো বাসযোগ্য আবাসস্থল সেটা নয়। এতে কার্বণের মতো কোনো পদার্থের সন্ধান মেলেনি। (সূত্র: অনলাইন)
