১০ জানুয়ারি, ২০১১
সহসাই বন্ধ হচ্ছে না ফেসবুক
বিশ্বজুড়েই তোলপাড় ৯ জানুয়ারি, কারণ ফেসবুক বন্ধের ঘোষণা। স্বয়ং এই বার্তার ঘোষক ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। আজ ১০ জানুয়ারী এ খবরের সত্যতা পুরোপুরি অস্বীকার করে জানানো হলো ফেসবুক নাকি বন্ধ হচ্ছে না।বহির বিশ্বের সংবাদমাধ্যমগুলো এমন তথ্য জানিয়েছে। আপাতত নিরাশ হওয়ার মতো খবর নেই কিন্তু ফেসবুক নিয়ে রহস্যের জাল ক্রমেই ঘনীভূত হচ্ছে। ধারনা করা হচ্ছে ফেসবুক বন্ধের বিষয়ে গুজব ছড়িয়েছে একটি মহল। আর গুজবটি খুব দ্রুত ছড়িয়ে পড়ায় ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়।সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, এ মুহূর্তে ফেসবুক বন্ধের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই।(সূত্র: অনলাইন)
