১৩ জানুয়ারি, ২০১১
শিক্ষার্থীদের শাস্তিদান অবৈধ: হাইকোর্ট
গত বছরের ১৮ জুলাই বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র ও ব্লাস্ট-র পক্ষ থেকে ব্যারিস্টার সারা হোসেনের দায়ের করা একটি রিটের শুনানি-শেষে হাইকোর্ট শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শাস্তিদান অবৈধ ঘোষণা করেছেন। শিশু নির্যাতন বন্ধে একটি স্বাধীন জাতীয় কমিশন গঠনেরও নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি ইমান আলী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন। সারা হোসেন মামলা দায়েরের সময় শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক শাস্তি দেওয়া হয়েছে এমন ১৪টি জটিল ঘটনা তুলে ধরেছিলেন। ঘটনার বিষয়ে ব্যবস্থা নিতেও সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট। (সূত্র: অনলাইন)
