১৫ জানুয়ারি, ২০১১
বিনা চিকিৎসায় মৃত্যু: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বিনা চিকিৎসায় মারা গেছেন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের হামিরহাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা গোলাম ছরোয়ার (৫৯)। পক্ষাঘাতে আক্রান্ত হয়ে পঙ্গু অবস্থায় বিছানায় ছিলেন টানা ২০ বছর। তবে মৃত্যুর পরে তাঁকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়েছে শুক্রবার বাদ আসর। রাষ্ট্রীয় এই সম্মান নেওয়ার সময় অবশ্য তিনি শুয়েছিলেন খাটিয়ায়। বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে শুক্রবার সকাল ৭টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাদ আসর হামিরহাটি গ্রামের পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এ সময় রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয় মুক্তিযোদ্ধা গোলাম ছরোয়ারকে। (সূত্র: অনলাইন)
