১৯ জানুয়ারি, ২০১১
ব্লগার থেকে মন্ত্রী
একজন ব্লগারকে যুব এবং ক্রীড়ামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তিউনিশিয়ার নতুন সরকারে। দেশটির বর্তমান সরকার সোমবার এ ঘোষণা দেয়। ওই ব্লগারের নাম স্লিম অ্যামামাও। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট জাইন আল-আবেদিন বেন আলির সময়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিলো। স্লিম অ্যামামাও জাইন আল-আবেদিন শাসনকালের সর্বশেষ দিনে গ্রেপ্তার হয়েছিলেন। তিউনিশিয়ার এই শাসক তীব্র বিক্ষেভোর মুখে তার ২৩ বছরের ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। বেন আলি দেশটির ক্ষমতার শীর্ষে থাকার সময় ইন্টারনেটের ওপর নিয়ন্ত্রণ করেন। অ্যামামাও খুবই পরিচিত একজন ব্লগার যাকে সরকারের ওয়েবসাইট হ্যাকিংয়ের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও তিনি এ অভিযোগ তিনি অস্বীকার করেন। বিক্ষোভ আয়োজন, সরকার পতন ও এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামত তুলে ধরতে ইন্টারনেট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই ব্লগার। (সূত্র: অনলাইন)
