১৯ জানুয়ারি, ২০১১
ফেসবুকে মেতে থাকায় ৪৩ বছরের কারাদন্ড
বাথটাবে সন্তানকে রেখে ফেসবুকে মেতে উঠেছিলেন শ্যানন জনসন নামের এক মা। আর ওদিকে ১৩ মাস বয়সী শিশুটির মর্মান্তিক মৃত্যু হয় বাথটাবেই। এ কারণে ৪৩ বছর কারাদণ্ড হয়েছে শ্যানন জনসনের। তার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ এনে আদালত এ রায় দেন। জনসন তার ১৩ মাসের শিশুকে বাথটাবে গোসল করতে দিয়ে ফেসবুকে মেতেছিলেন। একসময় তার সন্তানের কথা মনে হলেও ততক্ষণে সব শেষ । পানিতে ডুবে যায় ছোট্টসন্তানটি। পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা শিশুটিকে মৃত ঘোষণা করে। যুক্তরাষ্ট্রে কলোরাডো অঙ্গরাজ্যে ২০১০ সালের সেপ্টেম্বর মাসে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। ১৪ জানুয়ারি জনসনের বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে মামলার শুনানি হয়। পুলিশের কাছে জনসন স্বীকার করেন, তিনি শিশুটিকে বাথটাবে রেখে অনলাইনে বন্ধুদের সঙ্গে আড্ডায় এবং ক্যাফে ওর্য়াল্ড খেলায় মেতে ছিলেন। জনসন তার শিশুকে ডুবন্ত অবস্থায় দেখতে পেয়ে সাহায্যের জন্য পুলিশকে ফোন করে। পুলিশ জনসনের বাড়িতে পৌঁছে ল্যাপটপে ফেসবুক খোলা দেখতে পায়। জনসন প্রায়ই শিশুটিকে বাথটাবে একা ছেড়ে দিতেন। (সূত্র: ডেইলি মেইল)
