এবারের একুশে বই মেলায় যোগ দেবেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। আগামী ৩১ জানুয়ারি তিনি ঢাকায় আসছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। ১ ফেব্রুয়ারি বিকেলে বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর সঙ্গে একই মঞ্চে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অমর্ত্য সেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ বক্তৃতা রাখবেন অমর্ত্য সেন। তিন দিনের সফরের যে কোন দিন তিনি যেতে পারেন তার পিতৃভূমি মানিকগঞ্জে। প্রসঙ্গত, বাংলাদেশি বংশোদ্ভূত ভারতীয় নাগরিক অমর্ত্য সেন ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। (সূত্র: অনলাইন)
