পৃথিবীর সর্বোচ্চ ভবন দুবাইয়ের বুর্জ আল খলিফার ১২২তম তলায় নির্মিত রেস্টুরেন্টটি রোববার সাধারণের জন্য খুলে দেয়া হয়েছে। রেস্টুরেন্টটি ভূমি থেকে ৪৪২ মিটার উচ্চতায় অবস্থিত। পূর্বে সবচেয়ে বেশি উচ্চতায় অবস্থিত রেস্টুরেন্টটি ছিল কানাডার টরন্টোতে সিএন টাওয়ারের ঘুর্ণায়মান রেস্টুরেন্ট। এটি ভূমি থেকে ৩৬০ মিটার উঁচুতে অবস্থিত। নতুন নির্মিত রেস্টুরেন্টটির নাম দেয়া হয়েছে অ্যাটমোস্ফেয়ার। এর লাউঞ্জে এক সাথে ২১০ জন লোক বসতে পারবেন। এছাড়া, রয়েছে রেস্টুরেন্ট থেকে আমিরাতের চমৎকার আকাশ দেখার অভাবনীয় সুযোগ। খরচটা একটু বেশী এই রেস্টুরেন্টের মাথাপিছু চা পানের বিল আসবে ১০০ ডলারের কাছাকাছি। (সূত্র: ইন্টারনেট)
