২৫ জানুয়ারি, ২০১১

লেনিনকে সমাহিত করার পক্ষে অনলাইন জরিপ

লেলিন। বিপ্লবী এ নেতার মমি মস্কোর রেড স্কয়ারের  সমাধিতে এখনও প্রদর্শন করে রাখা আছে। তবে রাশিয়ার অধিকাংশ জনগণ ভ্লাদিমির ইলিচ লেনিনের মরদেহ সমাহিত করতে চান, রাশিয়ার ক্ষমতাসীন দলের অনলাইন জরিপে এমনটিই দেখা গেছে । প্রায় ৩ লাখ মানুষ এই জরিপে অংশ নেন। আর জরিপে অংশ নেওয়া মানুষদের দুই-তৃতীয়াংশই মনে করেন লেনিনকে এখন সমাহিত করা উচিত। ১৯২৪ সালে ২১ জানুয়ারি মৃত্যুর পর থেকে মরদেহটি্ এখনও মস্কোর রেড স্কয়ারের  সমাধিতে প্রদর্শনের জন্য রাখা আছে। বর্তমান ক্ষমতাসীন দলের এক নেতা ভ্লাদিমির মেদিনোভস্কি ওয়েবসাইটের জরিপে উল্লেখ করেছেন, এটা সবারই জানা যে, মৃত্যুর পর নিজেকে এভাবে কোনো সমাধিতে প্রদর্শন করানোর পরিকল্পনা করেননি লেলিন। (সূত্র: বিবিসি অনলাইন)