অতি সম্প্রতি অস্ট্রেলিয়ার একদল গবেষক জানিয়েছেন এ বছরেই হয়তো পৃথিবীবাসী নতুন একটি নক্ষত্র দেখতে যাচ্ছে। সূর্য ছাড়াও পৃথিবীকে ২ থেকে ৩ সপ্তাহ আলোকিত করে রাখতে পারে আরেকটি নক্ষত্র। ইউনিভার্সিটি অফ সাউদার্ন কুইন্সল্যান্ডের গবেষকরা জানিয়েছেন, ২০১১'র শেষ দিকে পৃথিবী থেকে ৬৪০ আলোকবর্ষ দূরের অরিয়ন নক্ষত্রপুঞ্জের বেটেলগেজ নক্ষত্রটি বিস্ফোরিত হবে। লাল এই নক্ষত্রটির বিস্ফোরণের ফলেই তৈরি হবে সুপারনোভা। সুপারনোভা বা নাক্ষত্রিক এই বিস্ফোরণই পৃথিবীতে রাতের আকাশকে আলোকিত করে রাখবে। আর পৃথিবীবাসী দুইটি সূর্য দেখবে। গবেষকরা আরো জানিয়েছেন, আকাশের অন্যতম উজ্জ্বল এই নক্ষত্রটি বিস্ফোরিত হলে সেই বিস্ফোরণ হবে পৃথিবী তৈরির পর থেকে সবচেয়ে বড় আলোক প্রদর্শনী। আর আলোর এই বন্যায় পৃথিবীর রাতের আঁধার চলে যাবে। চলতি বছরের শেষ দিকে সুপারনোভার এই বিস্ফোরণ ঘটার আশংকা রয়েছে আর যদি এমনটা না ঘটে তবে এই বিস্ফোরণ ঘটতে কয়েক লাখ বছর পেরিয়ে যাবে। (সূত্র: টেলিগ্রাফ অনলাইন)
