
ফরহাদ খা দৈনিক জনতা পত্রিকার সিনিয়র সহসম্পাদক এবং বাংলাদেশ লেখক সমিতির সভাপতি। তিনি এর আগে দৈনিক বাংলার বাণী, দৈনিক আলামিনের সহসম্পাদক ছিলেন। এছাড়া বাংলা একাডেমির উপ-পরিচালক ছিলেন। নিহতের স্ত্রী রহিমা খানম জাতীয় শ্রমিক পার্টির একজন নেত্রী। তাদের এক মাত্র মেয়ে আইরিন ইটালি প্রবাসী। তিনি জাতীয় পার্টির মহিলা সম্পাদিকা। তারা যে ঘরে ঘুমান সেটি বাইরে থেকে তালা লাগানো ছিল। এ সময় পুলিশে খবর দেয়া হলে পুলিশ দুপুরের দিকে তালা ভেঙে ভেতর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে। ফরহাদ খা গলাকাটা ও হাত-পা বাধা অবস্থায় মেঝেতে পড়েছিলেন। একই অবস্থায় তার স্ত্রী খাটের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। ঘরে সব আসবাবপত্র ছড়ানো ছিটানো ছিল। পল্টন জোনের সহকারী কমিশনার আব্দুল মোমেন বলেন, ঘটনাটি পরিকল্পিত। ডাকাতি নয়, ঘাতকরা নিহতের পূর্ব পরিচিত। তারা বাসায় আত্মীয় সেজে অবস্থান করে পরিকল্পিতভাবে খুন করেছে। (সূত্র: অনলাইন)