২৯ জানুয়ারি, ২০১১

সাংবাদিক পথিক সাহার জীবনাবসান

দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রতিবেদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক সাংবাদিক পথিক সাহা শনিবার ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এহ লোক ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৫ বছর। তার পরিবারের সদস্যরা জানান, শনিবার ভোর ৫টায় লালমাটিয়ার বাসায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। সাংবাদিক মহলে জনপ্রিয় পথিক সাহা একসময় ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।  শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তার মৃতদেহ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আনা হলে শেষ শ্রদ্ধা নিবেদন করেন তার সহকর্মী সাংবাদিক বৃন্দ। (সূত্র: অনলাইন)