২৭ জানুয়ারি, ২০১১

অবশেষে মোশরেফা মিশুর জামিন

শ্রমিক নেত্রী মোশরেফা মিশুকে ২টি মামলায় বৃহস্পতিবার জামিন দিয়েছে আদালত। গত ২০১০ সালের ৩০ জুন এবং ৯ ডিসেম্বর গার্মেন্টস শ্রমিক অসন্তোষের সময় শ্রমিকদের প্ররোচনা দেয়ার অভিযোগে কাফরুল থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়। ১৩ ডিসেম্বর বেইলি রোডের বাসভবন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। (সূত্র: অনলাইন)