২ জানুয়ারি, ২০১১
শপথ নিয়েছেন ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট দিলমা
নতুন বছরের প্রথম দিনে, প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ব্রাজিলের ইতিহাসে শনিবার শপথ নিয়েছেন দিলমা রৌসেফ। শপথ গ্রহণের পর এক বক্তব্যে রৌসেফ ঘোষণা দেন, তার সরকার হবে জনগণের সরকার। এই মার্কসবাদী গেরিলা নেত্রী তার পূর্ববর্তি নেতা-নেত্রীদের রেখে যাওয়া কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন। চীন ও ভারতের পর বিশ্বের ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তি হিসেবে দেশটিকে বিবেচনা করা হয়। প্রেসিডেন্ট পদে অভিষিক্ত হওয়া দিলমা এর আগে ২০০৩ সালে লুলার সরকারে জ্বালানি মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০০৫ থেকে ২০১০ পর্যন্ত তিনি ছিলেন রাষ্ট্রপতির চিফ অব স্টাফ। (সূত্র: অনলাইন)
